August 10, 2026, 11:27 am

দুবাই-দিল্লিফেরত যাত্রীদের ব্যাগে মিললো সোনা, সিগারেট ও ক্রিম

Reporter Name
  • Update Time : Monday, August 10, 2026
  • 7 Time View

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সি-শিফটের কর্মকর্তারা দুবাই ও দিল্লি থেকে আসা বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে এসব অবৈধ পণ্য উদ্ধার করেন। অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টন সিগারেট, ১১৩ কেজি গৌরি ক্রিম এবং পাঁচটি স্মার্টফোন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ জানান, আটককৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা। অভিযানে এমিরেটস ও এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আসা যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য পাওয়া যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com