August 17, 2026, 3:32 am
Title :
তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার ডেমরার একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমলো ৬০ বছরে সর্বোচ্চ, কৃতিত্ব কার?

দেবকে দেখে ‘চোর চোর’ স্লোগান, রাজনীতি ছাড়ার অনুরোধ ভক্তদের

Reporter Name
  • Update Time : Wednesday, May 6, 2026
  • 77 Time View

নিউজ ডেস্ক:
প্রায় এক যুগ আগে, অর্থাৎ ২০১৪ সালে তৃণমূলের হাত ধরে রাজনীতিতে নাম লেখান টালিউড সুপারস্টার দেব। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ে সাংসদ হিসেবে নিজস্ব জনপ্রিয়তা ও কাজের মাধ্যমে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন তিনি। তবে ২০২৬ সালের নির্বাচনে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর বদলে গেছে পরিস্থিতি।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় দেবকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দিচ্ছে কিছু মানুষ।

কালো টি-শার্ট পরা অভিনেতা-সাংসদকে নিরাপত্তা বলয়ের মধ্যে মাথা নিচু করে ভিড় এড়িয়ে যেতে দেখা যায়। যা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

এত দিন ‘সৌজন্যের রাজনীতি’র জন্য পরিচিত ছিলেন দেব। রাজনৈতিক মঞ্চে বিরোধীদের বিরুদ্ধে কখনো কটু ভাষা ব্যবহার না করা এবং শালীন আচরণের জন্য প্রশংসিত হয়েছেন তিনি।

লোকসভা বা বিধানসভা—সব নির্বাচনে দলনেত্রীর উন্নয়নমূলক কাজ তুলে ধরেই ভোট চেয়েছেন এই অভিনেতা-সাংসদ।

কিন্তু তৃণমূলের পরাজয়ের পর ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরে ভক্তদের মধ্যেই দেখা যাচ্ছে ভিন্ন প্রতিক্রিয়া। অনেকেই অনুরোধ করছেন, ‘দয়া করে, আপনি এবার রাজনীতি থেকে সরে দাঁড়ান।’ কেউ আবার বলছেন, ‘এবার থেকে শুধু সিনেমার পর্দাতেই দেখতে চাই আপনাকে।’

ফলে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্যে ভরে উঠেছে আলোচনার ক্ষেত্র।

বিশ্লেষকদের মতে, জনতার এই ক্ষোভ মূলত ‘রাজনীতিক দেব’-এর প্রতি, ‘অভিনেতা দেব’-এর প্রতি নয়। কারণ ব্যক্তি হিসেবে এবং অভিনেতা হিসেবে এখনো দর্শকদের ভালোবাসার জায়গায় রয়েছেন তিনি। প্রচারের সময়ও রাজ্যজুড়ে ব্যাপক জনসমাগম দেখা গিয়েছিল, যা অনেকের মতে মূলত তার তারকাখ্যাতির কারণেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com