August 10, 2026, 10:14 am

দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগাবে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Monday, August 10, 2026
  • 6 Time View

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে সরকার। দেশের বিভিন্ন অঞ্চলের মাটির গুণাগুণ ও জলবায়ু অনুযায়ী কোন ধরনের গাছ উপযুক্ত হবে, তা চিহ্নিত করতে ইতিমধ্যে ম্যাপিং কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া পরিবেশ দূষণ রোধে ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বদলে পরিবেশবান্ধব পচনশীল বিকল্প ব্যবহারের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

রোববার রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অধ্যাপক ড. আইনুন নিশাত বৈশ্বিক জলবায়ু সংকটে বাংলাদেশের দায়হীনতার কথা উল্লেখ করে আন্তর্জাতিক চুক্তিসমূহের যথাযথ বাস্তবায়নের তাগিদ দেন। এছাড়া বক্তারা বাংলাদেশের অনন্য প্রাকৃতিক সম্পদ রক্ষায় বৈশ্বিক নেতৃত্ব ও বর্জ্য ব্যবস্থাপনায় ‘থ্রি-আর’ (রিডিউস, রিইউজ ও রিসাইকেল) নীতি অনুসরণের মাধ্যমে সম্পদ পুনরুৎপাদনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com