August 17, 2026, 10:11 am
Title :
প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার উসকানি ইসরায়েলি মন্ত্রীর ইতিবাচক রাজনীতি অব্যাহত থাকুক বক্তব্য ও বিতর্কে ছয় মাসে আলোচনায় যে সব মন্ত্রী-প্রতিমন্ত্রী গণঅধিকার পরিষদ এখন গণধিকৃত পরিষদ: আমির হামজা সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি, আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হলো, কী বলছেন বিরোধীদল ও বিশ্লেষকেরা তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস কেমন কাটল? সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ

দৌলতদিয়ায় ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে নি‌খোঁজ নারী

Reporter Name
  • Update Time : Sunday, July 26, 2026
  • 13 Time View

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে যাওয়া কুমিল্লা নামের ফেরি থেকে লাইজু নামের এক নারী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাত পৌনে সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ লাইজু ঢাকা, কামরাঙ্গীরচর আশ্রাফাবাদ ঝাউচরের ফোরকান মিয়ার স্ত্রী বলে জানা গেছে।

ফেরির মাস্টার আব্দুস সাত্তার জানান, পাটুরিয়া ঘাট থেকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফেরিটি ছেড়ে গেলে মাঝনদী পার হওয়ার পর একটি লাল বয়া পেরোবার পর ফেরির এক স্টাফ তাদের বলে যে মোবাইলে কথা বলার পর ওই নারী নদীতে লাফ দিয়েছে। খবর পেয়ে ফেরি থামিয়ে লাইট জেলে ও তল্লাশিও চালানো হয়, কিন্তু কাউকে পাওয়া যায়নি। সেই নারীর সঙ্গে ফেরিতে আর কেউ ছিল না বলে রেকর্ড করা হয়েছে।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা জানান, যাত্রীর সঙ্গে কথা বলার পর তিনি মোবাইল ফোন রেখে হঠাৎ নদীতে লাফ দেন; খবর পেয়ে তৎক্ষণাৎ তল্লাশি শুরু করা হয়েছে, কিন্তু এখনো সাফল্য নেই। বিএআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, এ সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com