August 17, 2026, 6:31 pm
Title :
হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আটক ৩ জুলাই সনদ নিয়ে দ্বন্দ্বের কিছু নেই, সব ডকুমেন্ট দেখুন ওবায়দুল কাদেরসহ ৭ আসামি খালাস পাবেন, আশা আইনজীবীদের ১৮০ দিনে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী-এমপিরা জনগণের জন্য কাজ করছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলুন কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরাতে পদক্ষেপ নিয়েছে সরকার কালুরঘাটের স্বাধীনতা কমপ্লেক্স এখন ‘জিয়া স্মৃতি কমপ্লেক্স’ ধীরে ধীরে গণতন্ত্র সংকুচিত হচ্ছে: নাহিদ ইসলাম

ধর্মের নামে যারা হাদিয়া সংগ্রহ করে, তাদের তালাক দেয়ার সময় এসেছে: বিএনপি নেতা আলাল

Reporter Name
  • Update Time : Sunday, November 9, 2025
  • 134 Time View

বিএনপি চেয়ারপারনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ধর্মের নামে যারা আজকে হাদিয়া সংগ্রহ করছে, তাদের তালাক দেয়ার সময় এসেছে, বিচ্ছেদ করার সময় এসেছে।

রোববার (৯ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে এতিম ও অসহায় এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে কোরআন ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি।

সৈয়দ আলাল বলেন, ১৭ নয়, ১৯ বছর ধরে নির্যাতনের শিকার বিএনপি কর্মীরা। তবু বিএনপির উদারতাকে অনেকে ভুল বুঝে, অনেকে ভাবে তারা যা বলবে বিএনপি তাই মেনে নেবে।

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদস্য মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়। যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করতে চায়, বিএনপি সেই রাজনীতিতে বিশ্বাস করে না।

ফ্যাসিবাদকে সরাতে বিএনপি নেতাকর্মীদের ত্যাগের কথা তুলে ধরে তিনি আরও বলেন, আমরা শুধু ছাত্র জনতার কথা বলি, কিন্তু ১ লাখ মামলা, হামলা, খুন ও গুম সহ্য করেও বিএনপি কর্মীরা পিছু হটেনি। আওয়ামী লীগের মতো পালিয়েও যায়নি, রাজপথ ছাড়েনি।

তিনি দাবি করেন, ৫ আগস্ট যে বিস্ফোরণ হয়েছিল, তার প্রেক্ষাপট রচনা করেছে বিএনপি। আর নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com