October 1, 2026, 9:27 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ

Reporter Name
  • Update Time : Thursday, August 20, 2026
  • 45 Time View

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা একটি মামলার আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামের এক নারী বাদী হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ মোট ২৭ জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছিলেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত নথিপত্র পর্যালোচনা করে মামলার অভিযোগ আমলে নেওয়ার মতো পর্যাপ্ত তথ্য-প্রমাণ খুঁজে পাননি।

মামলার আবেদনে অভিযোগ করা হয়েছিল, গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক ভবনটিতে হামলার সময় লুটপাট, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এমনকি ভারী যন্ত্রপাতি ব্যবহার করে পরদিন পর্যন্ত ভবনটি গুড়িয়ে দেওয়ার অভিযোগও তোলা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে দণ্ডবিধি, বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনে বিচার চেয়ে আবেদনটি করা হয়েছিল। তবে চূড়ান্ত আদেশে আদালত মামলাটি খারিজ করে দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com