August 17, 2026, 4:20 am
Title :
শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

নব্য জেএমবির সদস্য আরিফ ৬ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : Friday, August 14, 2026
  • 11 Time View

সাভারে বিস্ফোরক দ্রব্য ও পাইপবোমা উদ্ধারের ঘটনায় আটক নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য মোহাম্মদ আরিফ ওরফে ইমরানকে জিজ্ঞাসাবাদের জন্য ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজুল ইসলাম এ আদেশ দেন। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও সংগঠনের মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করতে মামলার তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার হেমায়েতপুর এলাকা থেকে আরিফকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১১টি পাইপবোমা বা আইইডি এবং প্রচুর বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলায় তাকেসহ ছয়জনকে আসামি করা হয়েছে। বর্তমানে সংগঠনের অর্থায়ন ও পলাতক সহযোগীদের অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে ধৃত আরিফকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com