September 2, 2026, 8:21 am
Title :
৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ প্রাণ গেল ৩ জনের হয়রা‌নির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব‌্যবস্থা: ডিসি ফরিদা মসজিদে ইমামের শয়নকক্ষে বিস্ফোরণ, উড়ে গেছে টিনের বেড়া শেখ হাসিনার আমলে গুম-নিপীড়নের ভয়াবহ সংস্কৃতি গড়ে উঠেছিল: স্পিকার নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে জাকসুর মাসব্যাপী প্রশিক্ষণ শেখ হাসিনার শাসনামলে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়: স্পিকার তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৯ তরুণীর গোপন ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে টাকা দাবি, যুবক গ্রেপ্তার বন্ড সুবিধাহীন প্রতিষ্ঠান বিশেষ সুতা উৎপাদন ও সরবরাহ করতে পারবে

নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে জাকসুর মাসব্যাপী প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026
  • 5 Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী ‘সেল্ফ ডিফেন্স ট্রেনিং’-এর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। আগামী ৫ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে শুরু হতে যাওয়া এই প্রশিক্ষণ কোর্সে মার্শাল আর্টের প্রাথমিক কৌশলের পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ক তাত্ত্বিক জ্ঞান প্রদান করা হবে। মোট ১২টি ক্লাসের মাধ্যমে আয়োজিত এই কোর্সে প্রশিক্ষণার্থীদের আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি করাই মূল লক্ষ্য।

প্রশিক্ষণটি দুটি পৃথক ব্যাচে পরিচালিত হবে, যেখানে প্রতি ব্যাচে ৫০ জন করে মোট ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন। শনি, রবি ও মঙ্গলবার সাপ্তাহিক ক্লাসগুলোর জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। প্রতিটি ব্যাচের ক্লাস দেড় ঘণ্টা স্থায়ী হবে এবং কোর্স শেষে সফল অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে।

এ বিষয়ে জাকসুর জিএস মাজহারুল ইসলাম জানান, বর্তমান প্রেক্ষাপটে নারীদের নিরাপত্তা ও আত্মরক্ষার সক্ষমতা অর্জনের প্রয়োজনীয়তা বিবেচনা করেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা কেবল আত্মরক্ষার কৌশলেই দক্ষ হবে না, বরং দৈনন্দিন জীবনে আরও ভারসাম্যপূর্ণ ও আত্মবিশ্বাসী হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com