August 12, 2026, 5:14 pm

না.গঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ মাইদুলও মারা গেছে

Reporter Name
  • Update Time : Wednesday, August 12, 2026
  • 4 Time View

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মাইদুল (২৪) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই ঘটনায় দগ্ধ পরিবারের অন্য সদস্যরাও মারা গেছেন।

গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট ওই অগ্নিকাণ্ডে একই পরিবারের মোট তিনজন দগ্ধ হয়েছিলেন। মাইদুলের মৃত্যুর মধ্য দিয়ে এই মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা তিনে দাঁড়াল। অগ্নিকাণ্ডের পরপরই দগ্ধদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত কাউকে বাঁচানো সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com