August 17, 2026, 2:14 am
Title :
ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার ডেমরার একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমলো ৬০ বছরে সর্বোচ্চ, কৃতিত্ব কার? ‘অর্থের অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে থাকবে না’ মাদক সেবনের ভিডিও ভাইরালের পর ছাত্রদল নেতাকে বহিষ্কার বায়োফার্মাসিউটিক্যাল খাতে ১০ হাজার দক্ষ জনবল গড়বে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

Reporter Name
  • Update Time : Saturday, August 15, 2026
  • 5 Time View

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যা বিশিষ্ট একটি নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে তিনি এই নতুন স্থাপনাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। একই সঙ্গে হাসপাতালের আঙিনায় একটি গাছের চারা রোপণ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এই ভবনটি যুক্ত হওয়ার ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা বৃদ্ধি পেয়ে এক হাজারে উন্নীত হলো। সংশ্লিষ্টদের মতে, বর্তমানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটিই স্নায়ুরোগ চিকিৎসার সবচেয়ে বড় হাসপাতাল। ২০১২ সালে ৩০০ শয্যা নিয়ে যাত্রা শুরুর পর ক্রমবর্ধমান রোগীর চাপ সামলাতে ধাপে ধাপে শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। সর্বশেষ ১৫ তলা বিশিষ্ট নতুন ভবনটি নির্মাণের মাধ্যমে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার পথ আরও সুগম হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com