August 17, 2026, 4:55 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি গভর্নর হোকুলের

Reporter Name
  • Update Time : Friday, October 31, 2025
  • 166 Time View

চলমান শাটডাউনে শনিবার থেকে খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি করেছেন স্টেইট গভর্নর ক্যাথি হোকুল।

চলমান শাটডাউনে শনিবার থেকে খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি করেছেন স্টেইট গভর্নর ক্যাথি হোকুল।

পাশাপাশি জরুরি খাদ্য সহায়তা দিতে ৬কোটি ৫০ লাখ জরুরি অর্থ তহবিল বরাদ্দের কথা জানিয়েছেন তিনি।

আইউইটনেস নিউজ জানায়, তহবিল বরাদ্দের পাশাপাশি ফুড ব্যাংকগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে স্বেচ্ছাসেবক দল নিয়োগের ঘোষণা দেন গভর্নর।

হোকুল জানান, ‘জরুরি খাদ্যাবস্থার সময় স্টেইটের প্রতিটি স্কুলে সকাল ও দুপুরের খাবার প্রদান করা হবে।

খাদ্য সহায়তা বন্ধ প্রসঙ্গে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হোকুল বলেন, ‘ট্রাম্প প্রশাসন ৩০ লাখ নিউ ইয়র্কারের খাদ্য সহায়তা বন্ধ করতে যাচ্ছে। আমাদের স্টেইট অবর্ণনীয় স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার পাশাপাশি কৃষক, ব্যবসায়ী দোকান মালিকরাও ক্ষতিগ্রস্ত হবে।

‘পরিবারগুলো টেবিলে খাবার রাখতে না পারলে আমি ওয়াশিংটন রিপাবলিকানদের মতো আমি বসে থাকতে পারি না।’

এ প্রসঙ্গে মেয়র অ্যারিক এডামস বলেন, ‘জরুরি খাদ্যাবস্থার সময় শহরে ১ দশমিক ৫ কোটি অর্থ সহায়তা প্রদান করা যাবে। গভর্নরের বরাদ্দ করা তহবিলের তুলনায় যা অনেক কম।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com