August 17, 2026, 5:49 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

নেতানিয়াহুকে ক্ষমা করে দিতে ইসরায়েল প্রেসিডেন্টের প্রতি ট্রাম্পের আহ্বান

Reporter Name
  • Update Time : Tuesday, October 14, 2025
  • 137 Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের প্রতি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

১৩ অক্টোবর (সোমবার) জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্টে (নেসেট) দেওয়া ভাষণে ট্রাম্প এই আহ্বান জানান। নেতানিয়াহুর বিরুদ্ধে বর্তমানে ইসরায়েলে দুর্নীতির অভিযোগে বিচার কার্যক্রম চলছে। ইসরায়েলের প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক হলেও, বিশেষ পরিস্থিতি দেখা দিলে অপরাধীকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা তার রয়েছে।

ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্টে ঘণ্টাখানেকের বেশি সময় ভাষণ দেন। ভাষণে ইসরায়েলের প্রেসিডেন্টের উদ্দেশে তিনি সরাসরি প্রশ্ন করেন, ‘আমার একটা ভাবনা আছে। প্রেসিডেন্ট, আপনি কেন তাকে (নেতানিয়াহু) ক্ষমা করে দিচ্ছেন না? সিগার আর শ্যাম্পেইন—এসব নিয়ে কারও কি এত মাথাব্যথা আছে?’

নেতানিয়াহুর বিরুদ্ধে জালিয়াতি, ঘুষ ও বিশ্বাসভঙ্গের অভিযোগের বিষয়ে ট্রাম্প এই মন্তব্য করেন। ২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে যে তিনটি মামলা করা হয়েছিল, তার মধ্যে একটি ছিল একজন ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ ১০ হাজার ডলার, সিগারেট, শ্যাম্পেইন উপহার নেওয়ার অভিযোগ। যদিও নেতানিয়াহু বরাবরই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে এসেছেন।

নেতানিয়াহুর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া ২০২০ সালে শুরু হয়েছে, তবে এখনো মামলাগুলোর রায় হয়নি। গাজায় দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে এই বিচারপ্রক্রিয়া বারবার ব্যাহত হয়েছে।

এর আগে গত জুনেও ট্রাম্প একবার নেতানিয়াহুর বিরুদ্ধে চলা বিচারপ্রক্রিয়া বাতিল করার আহ্বান জানিয়েছিলেন। নেতানিয়াহু নিজে এই বিচারপ্রক্রিয়াকে একজন নির্বাচিত দক্ষিণপন্থী নেতাকে উৎখাতের লক্ষ্যে বামপন্থীদের ‘রাজনৈতিক হয়রানির’ ঘটনা বলে আখ্যায়িত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com