September 3, 2026, 12:56 am

নেতানিয়াহুর স্ত্রীকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বিরোধী নেতার, কারণ কী?

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026
  • 13 Time View

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার গোলান। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে সারা নেতানিয়াহু দাবি করেছিলেন যে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার শুরুতেই ইয়ার গোলান সেখানে উপস্থিত ছিলেন। এই মন্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন গোলান।

নির্ধারিত সময়ের মধ্যে নিজের বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন গোলান। তিনি জানিয়েছেন, মামলায় জয়ী হলে যে ক্ষতিপূরণ পাওয়া যাবে তা ৭ অক্টোবরের হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সহায়তায় দান করা হবে। ইয়ার গোলান স্পষ্টভাবে জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা সংকটের সময় যারা জীবন বাজি রেখে সাধারণ মানুষকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন, তাদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো কোনোভাবেই বরদাশত করা হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com