September 2, 2026, 11:58 pm
Title :
নেতানিয়াহুর স্ত্রীকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বিরোধী নেতার, কারণ কী? অ্যানিমেশন ভিডিওতে প্রতিশোধের বার্তা ইরানের ইরানকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করছে রাশিয়া পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত কলকাতায় বিপাকে বাংলাদেশিরা, হোটেলের বদলে থাকতে হচ্ছে রাস্তাতেই মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ, ২ শিক্ষক আটক বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়াউল জটিল রোগে আক্রান্ত শিশু মারিয়ামের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026
  • 0 Time View

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাঁকে এই সাংবিধানিক পদে নিয়োগ দিয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকে পরবর্তী পাঁচ বছর কিংবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত, এর মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময়সীমা পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।

এর আগে গত ১৮ আগস্ট ব্যক্তিগত অসুস্থতার কারণ দেখিয়ে দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন পিএসসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম। তাঁর পদত্যাগের পর পদটি শূন্য ছিল। নতুন নিয়োগ পাওয়া অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়ার পদবি সম্পর্কে প্রজ্ঞাপনে ‘সভাপতি’ শব্দটির ব্যবহার গুরুত্ব পেয়েছে। সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী কমিশনের প্রধানের বাংলা পদবি ‘সভাপতি’ হিসেবেই স্বীকৃত, যা প্রশাসনিক নথিতেও যথাযথভাবে অনুসরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com