October 3, 2026, 6:28 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

পাকিস্তানে ৪০ ঘণ্টায় ১৪৫ ‘সন্ত্রাসী’ নিহত

Reporter Name
  • Update Time : Sunday, February 1, 2026
  • 105 Time View

নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-এর সন্ত্রাসীরা ‘১২টি শহরে সমন্বিত হামলা’ চালানোর পর প্রায় ৪০ ঘণ্টার মধ্যে প্রদেশজুড়ে অন্তত ১৪৫ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। রোববার (০১ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি।

কোয়েটায় এক সংবাদ সম্মেলনে প্রাদেশিক প্রধান নির্বাহী বলেন, প্রদেশজুড়ে চালানো হামলাগুলোতে ১৭ জন নিরাপত্তা সদস্য এবং ৩১ জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।

১৪৫ জন ‘সন্ত্রাসী’র মরদেহ বর্তমানে কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে বলেও জানান সরফরাজ।

ভারতের ইশারায় পাকিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলে শত্রু শক্তিগুলোর কড়া সমালোচনা করেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী। বিএলএ আলোচনায় বসার মতো কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

সরফরাজ বলেন, এই গোষ্ঠী অস্ত্র ব্যবহারের মাধ্যমে নিজেদের আদর্শ চাপিয়ে দিতে চায় এবং পুনর্ব্যক্ত করেন যে সরকার এক মুহূর্তের জন্যও আত্মসমর্পণে প্রস্তুত নয়।

তিনি বলেন, আমরা আত্মসমর্পণ করব না… তারা (সন্ত্রাসীরা) অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে, কিন্তু আমাদের দেশের এক ইঞ্চি জমিও নিতে পারবে না। আমাদের রক্ত সস্তা নয়।

অপরাধীদের পালিয়ে যেতে দেয়া হবে না এবং সন্ত্রাসীদের জন্য এই ভূমিকে নরকে পরিণত করা হবে বলেও সতর্ক করেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com