কুষ্টিয়ার একটি পার্কে বিষপান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন শাকিল ও নুরুন্নাহার নামের এক প্রেমিক যুগল। পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ার জেরে তারা এই চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই যুগল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।