October 1, 2026, 7:10 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুলের বিরুদ্ধে দুদকের মামলা

Reporter Name
  • Update Time : Tuesday, January 13, 2026
  • 102 Time View

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মো. হামিদুল আলম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হামিদুল আলম চাকরিকালে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, দুর্নীতির মাধ্যমে বিপুল অঙ্কের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তাঁর অপরাধলব্ধ অর্থ স্ত্রীর নামে রেখেছেন। তাদের বিরুদ্ধে ৬১ কোটি ১৮ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

সোমবার দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদুল ইসলাম বাদী হয়ে বগুড়া কার্যালয়ে আলাদাভাবে মামলা দুটি দায়ের করেন। আজ এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

এজাহারে বলা হয়, হামিদুল আলম চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটে উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি রংপুর রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। দুর্নীতিসহ নানা অভিযোগে এই সময়ে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

এজাহারে হামিদুল আলমের বিরুদ্ধে ৩৫ কোটি ১৭ লাখ ৮৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় তিনিসহ চারজনকে আসামি করা হয়েছে।

অন্য তিন আসামি হলেন– বগুড়ার সারিয়াকান্দির মোছা. আজিজা সুলতানা, মোছা. আরেফা সালমা ও কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর মোছা. শিরিন শবনম।

স্ত্রী শাহজাদী আলমের বিরুদ্ধে মামলা

এই মামলার এজাহারে বলা হয়, হামিদুল আলম দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ তাঁর স্ত্রী শাহাজাদী আলমের নামে রেখেছেন। এই কারণে এই মামলায় স্ত্রী শাহজাদী আলম ও তাঁর স্বামী হামিদুল আলমকে আসামি করা হয়েছে। শাহজাদী আলমের নামে ২৬ কোটি ১ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে। অনুসন্ধানকালে দুদক ওই সম্পদের বৈধ উৎস খুঁজে পায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com