August 24, 2026, 9:26 pm
Title :
সুগন্ধা-কলাতলী সৈকত সড়ক নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বৃষ্টিতে অনুপস্থিত থাকায় পুনরায় সুযোগ, তাতেও অনুপস্থিত ১৬! সন্তানের নামে গাছ লাগানোর আহ্বান ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পরিবারের নামে ফেসবুক খুলে প্রতারণা, রিমান্ডে কাকন রানা দাবি না মানলে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান, ডাকসুর আলটিমেটাম ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন সমাবেশের অনুমতি না দেওয়ায় এনসিপির নিন্দা চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর পরিবারের নামে ফেসবুক খুলে প্রতারণা, রিমান্ডে কাকন রানা

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026
  • 4 Time View

প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার দায়ে কাকন রানা নামে একজনকে ছয়দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। মামলার তদন্তকারী সংস্থা সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ আসামিকে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিল।

পুলিশ জানায়, রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতারের পর তল্লাশিতে কাকন রানার মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট দুই কর্মকর্তার নামে খোলা একাধিক ভুয়া আইডি পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে ভুয়া আইডি তৈরির কথা স্বীকার করেছেন তিনি। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে প্রতারণা, ব্ল্যাকমেইল ও মানহানির মতো অপরাধের সঙ্গে আর কারা জড়িত এবং এর পেছনে কোনো বড় চক্র কাজ করছে কি না, তা উদঘাটন করতেই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। এই ঘটনায় বনানী থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com