August 23, 2026, 10:31 pm
Title :
অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিকে আলঙ্কারিক বানানো হচ্ছে তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? প্রশাসনিক পদের ব্যক্তিদের ‘শ্রমিক’ থেকে বাদ দেওয়া নিয়ে হাইকোর্টের রুল মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝুঁকি আছে? বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে ডাকসু ভিপির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধিদলের সাক্ষাৎ গ্রামীণ স্বাস্থ্যসেবা ঢেলে সাজানো হচ্ছে: মন্ত্রী মোংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলের ভাঙন রোধে নির্মাণ হবে পাইলিং বাঁধ শিক্ষক থেকে রাষ্ট্রপতি ছাত্রদলের সংঘর্ষে বন্ধ নোবিপ্রবির ‘পকেট গেট’, ভোগান্তিতে শিক্ষার্থীরা

প্রশাসনিক পদের ব্যক্তিদের ‘শ্রমিক’ থেকে বাদ দেওয়া নিয়ে হাইকোর্টের রুল

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 2 Time View

বেসরকারি খাতের প্রশাসনিক, ব্যবস্থাপনা ও তদারকির দায়িত্বে থাকা কর্মীদের ‘মালিক’ হিসেবে সংজ্ঞায়িত করে তাদের শ্রমিকের অধিকার থেকে বঞ্চিত করার আইনি বিধানকে চ্যালেঞ্জ করে রুল জারি করেছেন হাইকোর্ট। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ২(৪৯)(খ) এবং ২(৬৫)-এর কিছু শর্ত কেন অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের বেঞ্চ এই আদেশ দিয়েছেন। আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনকারীদের দাবি, এই আইনের ফলে দেশের প্রায় ৬৫ থেকে ৮০ লাখ বেসরকারি কর্মী আইনি সুরক্ষা ও শ্রম অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, যা দেশের মোট কর্মশক্তির প্রায় ১০ শতাংশ। প্রকৃত মালিকানা না থাকা সত্ত্বেও কেবল পদবীর কারণে একটি বড় অংশের কর্মজীবীদের শ্রম আদালতের আওতা থেকে সরিয়ে রাখা মৌলিক অধিকারের পরিপন্থী। রুলটি চূড়ান্তভাবে কার্যকর হলে এসব কর্মীরা কর্মঘণ্টা, ছুটি, মাতৃত্বকালীন সুবিধা এবং চাকরি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে শ্রম আদালতে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com