July 3, 2026, 5:01 am
Title :
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, রংপুরে গ্রেপ্তার ৫

Reporter Name
  • Update Time : Saturday, January 10, 2026
  • 86 Time View

প্রথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ডিজিটাল সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে জালিয়াতির সরঞ্জাম উদ্ধার করা হয়। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সমকালকে এ তথ্য জানান রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী।

গ্রেপ্তাররা হলেন- মিঠাপুকুর উপজেলার রামেশ্বরপুর ফকিরহাট এলাকার মৃত রফিকুল মণ্ডলের ছেলে সারোয়ার ইসলাম (৩০), পীরগাছা উপজেলার দেউতি বাজার এলাকার মৃত চান মিয়ার ছেলে আল আমিন মোহাম্মদ আহাদ (৩৪), পীরগঞ্জ উপজেলার আসমতপুর এলাকার মৃত খাজা নাজিম উদ্দিনের ছেলে মেজবাহ হামিদুল্লাহ প্রধান (২৯), একই উপজেলারর কাদিরাবাদ এলাকার এনামুল হকের ছেলে রাশেদুল ইসলাম রকি (২৮) ও পাবনা জেলার চাটমোহর ছাইকোলা দীঘল এলাকার মৃত বারেক আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস বীথি (২৬)। এসময় ১৫টি ডিভাইস, ৫টি স্মার্টফোন, ২টি ফিচার ফোন, ১৩টি সিম কার্ড, ৭টি ব্লুটুথ এয়ারপড, এয়ারপডের ব্যাটারি ১৯টি, এয়ারপড প্লেসমেন্ট করার ফরসেপ ১টি, ১০০ টাকার ফাঁকা নন জুডিশিয়াল স্ট্যাম্প ছয়টি, স্বাক্ষরিত ফাঁকা চেক দুটি এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে ডিজিটাল ডিভাইসসহ আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। নগরীর পুলিশ লাইন সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, রংপুর নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের হেফাজত থেকে পরীক্ষা জালিয়াতির সরঞ্জামগুলো উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীদের দেওয়ার জন্য তারা এগুলো সংগ্রহ করেছিল। গ্রেপ্তারদের অধিক জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com