August 17, 2026, 3:49 am
Title :
ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার ডেমরার একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান

ফিলিস্তিনকে স্বীকৃতি পশ্চিমা দেশগুলোর ‘লোক দেখানো’: যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : Tuesday, September 23, 2025
  • 121 Time View

যুক্তরাষ্ট্র রোববার (২১ সেপ্টেম্বর) জানিয়েছে, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডাসহ কয়েকটি প্রধান দেশের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি শুধু ‘লোক দেখানো’।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র নাম গোপন রাখার শর্তে বলেন, আমাদের মনোযোগ রয়েছে গভীর কূটনীতি নিয়ে, লোক দেখানো কৌশল নয়। আমাদের অগ্রাধিকার স্পষ্ট, বন্দিদের মুক্তি, ইসরাইলের নিরাপত্তা এবং সমগ্র অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি যা কেবল হামাসমুক্ত পরিস্থিতিতেই সম্ভব।

এদিকে রোববার (২১ সেপ্টেম্বর) ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এটি পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের বৈদেশিক নীতিতে এক ঐতিহাসিক পরিবর্তন হিসেবে ধরা হচ্ছে। চার দেশের এই পদক্ষেপে ইসরাইল ক্ষুব্ধ হয়েছে এবং যুক্তরাষ্ট্রও এর তীব্র সমালোচনা করেছে।

গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিরা এই স্বীকৃতিকে ‘জয়’ হিসেবে স্বাগত জানিয়েছে। অন্যদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠা পাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com