August 17, 2026, 5:26 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হলে মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তি আসবে না

Reporter Name
  • Update Time : Tuesday, October 7, 2025
  • 138 Time View

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হলে মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তি কখনোই প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসি। এমন সময় ফাত্তাহ আল সিসি এ মন্তব্য করেছেন যখন সোমবার (৬ অক্টোবর) মিশরের রাজধানী কায়রোতে ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাতার ও মিশরের মধ্যস্থতায় এ আলোচনায় যোগ দিয়েছে হামাস।

এদিকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক আলন লিয়েল বলেছেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি বা টেকসই শান্তি প্রতিষ্ঠা অনেক দূরের বিষয়। বর্তমান ইসরায়েলি সরকার স্থায়ী শান্তি চুক্তি নিয়ে ভাবছে না। এর মাধ্যমে হয়তো বন্দি বিনিময়ের সঙ্গে একটি অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে কিন্তু যুদ্ধের সমাপ্তি হবে না। ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব এখনো সামরিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাস সম্মতি দিলেও আগ্রাসন বন্ধ করেনি ইসরায়েলি বাহিনী। এ প্রস্তাবে যুদ্ধবিরতি কথা থাকলে শুক্রবার ( ৩ অক্টোবর) থেকে সোমবার (৬ অক্টোবর) পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনীর বর্বরতায় গাজায় এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে। ইউনিসেফের তথ্য মতে, এ যুদ্ধে ২০ হাজারের বেশি শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪২ হাজারের বেশি শিশু যাদের মধ্যে অন্তত ২১ হাজার শিশু স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com