August 10, 2026, 11:32 am

ফেল করা শিক্ষার্থীদের খাতা পুরোপুরি পুনঃপরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : Monday, August 10, 2026
  • 0 Time View

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর যারা আশানুরূপ ফল পাননি, তাদের জন্য সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। যেসব শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, তাদের উত্তরপত্রগুলো পুনরায় অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই খাতা পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এর ফলে কোনো শিক্ষার্থী যাতে অযৌক্তিকভাবে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করাই মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। অকৃতকার্য শিক্ষার্থীদের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com