August 17, 2026, 7:05 am
Title :
জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী

ফেসবুকে ছড়িয়ে পড়া নায়ক রিয়াজের মৃত্যুসংবাদটি ভিত্তিহীন : পরিবার

Reporter Name
  • Update Time : Thursday, December 25, 2025
  • 149 Time View

চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছে তার পরিবার।

বুধবার (২৪ ডিসেম্বর) হঠাৎ করেই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এই ঢালিউড তারকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে চরম উদ্বেগ সৃষ্টি হয়। তবে তার পরিবার সূত্র জানিয়েছে, রিয়াজ জীবিত ও সুস্থ আছেন।

এ বিষয়ে রিয়াজের স্ত্রী গণমাধ্যমকে জানান, ছড়িয়ে পড়া খবরটি মোটেও সত্য নয়। তিনি যেখানেই আছেন, ভালো ও সুস্থ আছেন। ভক্তদের এমন বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে আত্মগোপনে চলে যান রিয়াজ। এর পর থেকে তাকে জনসমক্ষে কিংবা চলচ্চিত্র অঙ্গনের কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। এমনকি তার ব্যক্তিগত মোবাইল নম্বরটিও দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও তার বর্তমান অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। দীর্ঘদিনের এই অন্তরাল থেকেই মূলত তার মৃত্যু নিয়ে এমন অপপ্রচার চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নব্বই দশকের মাঝামাঝি সময়ে ‘বাংলার নায়ক’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে রিয়াজের। প্রায় দুই দশক ধরে ঢালিউডে রাজত্ব করা এই অভিনেতা অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’ ২০২২ সালে মুক্তি পায়। এর পর থেকে তাকে আর নতুন কোনো কাজে দেখা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com