ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় আটক হওয়া অর্ণব দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। আটক অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে।ধানমন্ডি মডেল থানার পুলিশ জানিয়েছে, অর্ণব দাস নিষিদ্ধ ঘোষিত যুবলীগের একজন সক্রিয় কর্মী। সন্ত্রাসবিরোধী আইনে ধানমন্ডি থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের প্রয়োজনে রিমান্ডের আবেদন করার পাশাপাশি তাকে কারাগারে রাখার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। বর্তমানে মামলাটির...
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় আটক হওয়া অর্ণব দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। আটক অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে।
ধানমন্ডি মডেল থানার পুলিশ জানিয়েছে, অর্ণব দাস নিষিদ্ধ ঘোষিত যুবলীগের একজন সক্রিয় কর্মী। সন্ত্রাসবিরোধী আইনে ধানমন্ডি থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের প্রয়োজনে রিমান্ডের আবেদন করার পাশাপাশি তাকে কারাগারে রাখার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। বর্তমানে মামলাটির অধিকতর তদন্ত চলছে।