September 2, 2026, 6:49 am
Title :
শেখ হাসিনার শাসনামলে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়: স্পিকার তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৯ তরুণীর গোপন ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে টাকা দাবি, যুবক গ্রেপ্তার বন্ড সুবিধাহীন প্রতিষ্ঠান বিশেষ সুতা উৎপাদন ও সরবরাহ করতে পারবে জেড ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেনে ছাড় তরুণ কর্মীদের জন্য খাতভিত্তিক সহায়তা প্রয়োজন, এক নীতিতে সমাধান নয় বিএমইউতে বসলো নতুন মেশিন, হাড়ের অস্ত্রোপচারে বাড়বে নিখুঁততা ভূমি অফিসে হয়রানি-দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা রাজধানীর ৩ থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৩৭ জন গ্রেফতার সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বন্ড সুবিধাহীন প্রতিষ্ঠান বিশেষ সুতা উৎপাদন ও সরবরাহ করতে পারবে

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026
  • 1 Time View

রপ্তানি বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান বৃদ্ধি এবং পোশাক শিল্পের সরবরাহ চেইন আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স নেই—এমন মেলাঞ্জ ইয়ার্ন বা বিশেষ ধরনের সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও শর্ত সাপেক্ষে পণ্য সরবরাহের সুযোগ পাবে। এনবিআর-এর সদ্য জারিকৃত এক আদেশে এই নীতিগত অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নতুন এই সিদ্ধান্তের ফলে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী ডাইং কারখানাগুলো এখন লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানে সুতা উৎপাদনের জন্য ফাইবার সরবরাহ করতে পারবে। তবে এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে এনবিআর বেশ কিছু কঠোর শর্ত আরোপ করেছে। এর মধ্যে প্রধান হলো—ব্যাক-টু-ব্যাক এলসিতে সুতা উৎপাদনের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে এবং ডাইং করা ফাইবার থেকে প্রস্তুতকৃত সুতা সরাসরি রপ্তানিমুখী পোশাক শিল্পে সরবরাহ নিশ্চিত করতে হবে।

এছাড়া সুবিধাভোগী কারখানাগুলোকে বাধ্যতামূলকভাবে সিবিএমএস (CBMS) সিস্টেমে নিবন্ধিত হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভ্যাট কমপ্লায়েন্ট হওয়ার পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল আইআরসি (IRC) সনদধারী হতে হবে। প্রতিটি কর মেয়াদ শেষে ডাইং করা ফাইবার ব্যবহারের যাবতীয় তথ্য কাস্টমস ও ভ্যাট কমিশনারেটে জমা দেওয়ার বাধ্যবাধকতাও রাখা হয়েছে, যাতে স্বচ্ছতা বজায় থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com