বরগুনার বেতাগীতে নিজ সহপাঠীকে কিশোর গ্যাংয়ের সদস্যরা নির্মমভাবে নির্যাতন করেছে। এই ন্যক্কারজনক ঘটনার বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে এবং বিষয়টি নজরে আসার পর আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন।উক্ত ঘটনায় যথাযথ তদন্ত প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছেন আদালত। আগামী ১৬ আগস্টের মধ্যে এই তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
বরগুনার বেতাগীতে নিজ সহপাঠীকে কিশোর গ্যাংয়ের সদস্যরা নির্মমভাবে নির্যাতন করেছে। এই ন্যক্কারজনক ঘটনার বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে এবং বিষয়টি নজরে আসার পর আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন।
উক্ত ঘটনায় যথাযথ তদন্ত প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছেন আদালত। আগামী ১৬ আগস্টের মধ্যে এই তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।