August 17, 2026, 1:37 pm
Title :
বিনিয়োগ-ব্যাংকিং-জ্বালানি সংকট, তারেক রহমানের সরকারের অর্জন কতটা? শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ সৌরবিদ্যুৎ ছাড়া ই-রিকশা চার্জে জরিমানা, নিবন্ধন-নবায়ন হবে না স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন: মীর শাহে আলম ছয় মাসে খুব একটা সন্তুষ্ট নই, কাজ দৃশ্যমান হতে সময় লাগবে চলতি অর্থবছরেই পাঁচ স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে: মীর শাহে আলম রাষ্ট্র সংস্কারের কতটা বাস্তবায়ন হলো মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালামের আপিল গ্রহণের শুনানি ৩১ আগস্ট ১৮০ দিনে কতটা এগোল বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি, ঝুলে আছে কত জনগণের অর্থ লোপাট যেন বন্ধ করা যায় সর্বাত্মক চেষ্টা করছি

বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোটসহ ৬ জেলে আটক

Reporter Name
  • Update Time : Saturday, July 25, 2026
  • 14 Time View

চট্টগ্রামের বাঁশখালীতে এক বিশেষ অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, সাতটি ট্রলিং জাল এবং ৫১৯০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করে; এ ঘটনায় ছয় জন জেলেকে আটক করা হয়েছে। বিষয়টি শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।

কোস্ট গার্ডের কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেখেরখীল ঘাট সংলগ্ন এলাকায় রাত সাড়ে ১২টার দিকে বিশেষ অভিযান চালায়। অভিযানে ওই অবৈধ ট্রলিং বোটটি জব্দ করে তল্লাশি চলার সময় সাতটি ট্রলিং জাল ও বড় পরিমাণ মাছ পাওয়া যায় এবং ছয় জন জেলেকে আটক করা হয়।

পরে সামুদ্রিক মৎস্য দপ্তরের আগ্রাবাদ শাখার সামুদ্রিক উৎপাদন কর্মকর্তার উপস্থিতিতে বোট থেকে ট্রলিং সরঞ্জাম অপসারণ করে ওই জালগুলো ধ্বংস করা হয়। মালিকপক্ষ থেকে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং মুচলেকা নিয়ে বোট ও জেলেদের মালিকপক্ষে হস্তান্তর করা হয়। জব্দকৃত মাছ নিলামে বিক্রি করে ৩ লাখ ৭৫ হাজার টাকা আদায় করা হয়; জরিমানাসহ মোট ৬ লাখ ৭৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেছেন, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ ট্রলিং প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড এরকম অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com