August 17, 2026, 3:32 am
Title :
তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার ডেমরার একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমলো ৬০ বছরে সর্বোচ্চ, কৃতিত্ব কার?

বাংলাদেশে আসছেন হানিয়া আমির

Reporter Name
  • Update Time : Tuesday, September 16, 2025
  • 159 Time View

হানিয়া আমির পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হলেও বাংলাদেশে তার ভক্ত অশেষ। তিনি তার সৌন্দর্য এবং অভিনয়ে এগিয়ে গেছেন অনেক দূর। বাংলাদেশের মানুষ এই অভিনেত্রীকে দেখার জন্য অনেক বারই আগ্রহ প্রকাশ করেছেন। এবার সেই স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন নায়িকা নিজেই।
এক ভিডিও বার্তায় হানিয়া আমির জানিয়েছেন, প্রথমবারের মতো তিনি খুব শিগগিরই বাংলাদেশে আসবেন। হানিয়া বলেন, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া বলছি। আমি ঢাকায় আসছি, সবার সঙ্গে দেখা হবে।’

হানিয়া তার প্রাণবন্ত ব্যক্তিত্ব, আকর্ষণীয় চেহারা এবং ফ্যাশন সেন্সের জন্য তরুণ প্রজন্মের কাছে খুব জনপ্রিয়। বর্তমানে তিনি পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এবং সর্বাধিক অনুসরণীয় অভিনেত্রীদের একজন।
হানিয়া আমির ‘মুক পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসফর’, ‘সাং-এ-মাহ’, ‘আন্না’ ও ‘দিলরাবা’র মতো নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার পর ২০১৬ সালে ‘জানান’ সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com