July 1, 2026, 6:23 am
Title :
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

বাগেরহাটে দ্বিতীয় দিনের মত নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি

Reporter Name
  • Update Time : Wednesday, September 17, 2025
  • 119 Time View

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ‘সর্বদলীয় সম্মিলিত কমিটি’।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটক ও ৯ উপজেলার নির্বাচন অফিসের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। সেইসাথে বিক্ষোভ মিছিলও করছেন তারা। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি এতে অংশ নিয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ। কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলবে বলে জানান আন্দোলনে অংশগ্রহণকারীরা।

তারা বলেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। জনসংখ্যা, মোংলা বন্দর, শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্ব বিবেচনায় চারটি আসন পুনর্বহালের দাবি জানান তারা। আজ বিকেল ৩টায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

অপরদিকে, এ বিষয়ে গতকাল রিটের শুনানিতে আসন কেন বহাল থাকবে না, সে বিষয়ে নির্বাচন কমিশনকে ১০ দিনের রুল জারি করেছেন উচ্চ আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com