August 17, 2026, 3:32 am
Title :
তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার ডেমরার একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমলো ৬০ বছরে সর্বোচ্চ, কৃতিত্ব কার?

বাঘায় চৌমাদিয়া চরে এক সপ্তাহে ১৫ বাড়ি পদ্মার গর্ভে

Reporter Name
  • Update Time : Tuesday, September 16, 2025
  • 113 Time View

রাজশাহীর বাঘায় চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া চরে এক সপ্তাহের ব্যবধানে ১৫টি বাড়ি পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। দেখতে দেখতে এই বাড়িগুলো পদ্মার গর্ভে চলে যায়।

জানা গেছে, পদ্মার চকরাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে চৌমাদিয়া চরে দুই শতাধিক ব্যক্তি বাড়ি করে বসবাস করছিলেন। এর মধ্যে আয়নাল মোল্লার বাড়ির দক্ষিণে কিছু শাকসবজির আবাদ করা ছিল। ভালো বাড়ি দেখে পাশের এলাকায় গিয়েছিলেন আয়নাল মোল্লা। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ৯টার দিকে খবর পেলেন বাড়ি পদ্মার গর্ভে চলে যাচ্ছে। এসে দেখেন টিনের তৈরি করা কিছু অংশ ঘর পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। এর আগের রাতে একইভাবে মাদার ব্যাপারি আনজিরা বেগম ও পারু বেগমের বাড়ি পদ্মার গর্ভে বিলীন হয়ে যায়।

এদিকে এক সপ্তাহের ব্যবধানে চৌমাদিয়া চরের সুরুজামাল, সাইদুর রহমান, ছাপরান আলী, রুবেল হোসেন, জুয়েল আলী, এরশাদ আলী, আয়না বিবি, হাসেনা বেগম, সুলতান আলী, আবেদা বেগম, মাসুদ আলীর বাড়ি পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া আতারপাড়া ও দিয়ারকাদিরপুর চরের মানুষ ঝুঁকিতে বসবাস করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com