August 17, 2026, 7:31 am
Title :
সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি

বাঙালির মুক্তির সনদ হলো তারেক রহমানের ৩১ দফা: কামরুল হুদা

Reporter Name
  • Update Time : Friday, October 17, 2025
  • 215 Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফাকে বাঙালির মুক্তির সনদ বলে মন্তব্য করেছেন কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-১১ আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুল হুদা।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম বাজারে লিফলেট বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন।

কামরুল হুদা বলেন, তারেক রহমান সুস্পষ্টভাবে বলে দিয়েছেন মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, তাদের ভালোবাসা অর্জন করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে মানুষ মুখ ফিরিয়ে নেয়।

তিনি বলেন, ৩১ দফার আলোকে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। বাংলাদেশ সন্ত্রাসমুক্ত হবে, অন্যায়-অবিচার ও মানুষের মধ্যে কোনো বিভেদ বা বৈষম্য থাকবে না। দেশে আইনশৃঙ্খলার উন্নতি হবে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি শাহআলম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহআলম রাজু, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, গিয়াস উদ্দিন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মহব্বত, চৌদ্দগ্রাম পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. হাসানসহ উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com