August 8, 2026, 12:08 pm

বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলে কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : Saturday, August 8, 2026
  • 17 Time View

ঝিনাইদহের শৈলকূপায় কৃষি পণ্যের হাট ও আড়ত পরিদর্শনের সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি অভিযোগ করেন যে, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট গড়ে তুলে প্রান্তিক কৃষকদের জিম্মি করে রেখেছে। এই চক্র ভেঙে কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

মজুতদারদের উদ্দেশ্যে আইনমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই যারা অবৈধভাবে পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে। এছাড়া তিনি জানান, হাট-বাজারে তোলা আদায়ের মতো অনৈতিক কর্মকাণ্ড বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে এবং যারা এ নিয়ম মানবেন না, তাদের ব্যবসা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com