August 8, 2026, 7:21 pm
Title :
সিলেটে সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি গাজায় ‘যুদ্ধবিরতির’ পরও ১২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বৃদ্ধকে ধরে নিয়ে গেছে বিএসএফ, জবাবে ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা বাসাবাড়িতে ডেঙ্গুর লার্ভা পেলেই জরিমানা, মাঠে নামছেন ১০ ম্যাজিস্ট্রেট বাবা হারালেন লিওনেল মেসি ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী একটি মহল আবার দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে: মির্জা ফখরুল জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই, বিএনপি হয়তো ভয় পাচ্ছে: নাহিদ আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য পাবনায় যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

বাসাবাড়িতে ডেঙ্গুর লার্ভা পেলেই জরিমানা, মাঠে নামছেন ১০ ম্যাজিস্ট্রেট

Reporter Name
  • Update Time : Saturday, August 8, 2026
  • 3 Time View

রাজধানীকে ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির প্রশাসক মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, এখন থেকে বাসাবাড়ি বা কোনো স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা করা হবে। এই লক্ষ্যে ডিএনসিসিতে নতুন করে ১০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে, যারা খুব দ্রুতই মাঠে অভিযান পরিচালনা করবেন। এছাড়া যত্রতত্র ময়লা ফেলার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শনিবার রাজধানীর নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে প্রশাসক এ কথা জানান। তিনি বলেন, একটি ‘ক্লিন ও গ্রিন ঢাকা’ গড়তে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে। ছোটখাটো বর্জ্য যেমন পানির বোতল বা টিস্যু নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া শহরকে পুরোপুরি আবর্জনামুক্ত রাখা সম্ভব নয়।

ডেঙ্গু নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে প্রতি সপ্তাহে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে ডিএনসিসি। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাঝে বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সচেতনতা তৈরি করা। প্রশাসক আরও জানান, গত জুলাই মাসে সংশ্লিষ্ট সব অংশীজন ও সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক একটি সেমিনার হয়েছে। মূলত নাগরিকদের সম্পৃক্ত করে একটি সুন্দর ও বাসযোগ্য নগরী উপহার দেওয়াই ঢাকা উত্তর সিটি করপোরেশনের লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com