August 17, 2026, 1:17 pm
Title :
শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ সৌরবিদ্যুৎ ছাড়া ই-রিকশা চার্জে জরিমানা, নিবন্ধন-নবায়ন হবে না স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন: মীর শাহে আলম ছয় মাসে খুব একটা সন্তুষ্ট নই, কাজ দৃশ্যমান হতে সময় লাগবে চলতি অর্থবছরেই পাঁচ স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে: মীর শাহে আলম রাষ্ট্র সংস্কারের কতটা বাস্তবায়ন হলো মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালামের আপিল গ্রহণের শুনানি ৩১ আগস্ট ১৮০ দিনে কতটা এগোল বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি, ঝুলে আছে কত জনগণের অর্থ লোপাট যেন বন্ধ করা যায় সর্বাত্মক চেষ্টা করছি রাজনীতির জমিদারি প্রথা ভেঙ্গে নিরাপদ ক্যাম্পাস চাই।

বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে সরকার টিকতে পারবে না: গয়েশ্বর

Reporter Name
  • Update Time : Sunday, November 2, 2025
  • 73 Time View

জুলাই সনদ ইস্যুতে বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে বর্তমান সরকার টিকতে পারবে না বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধারণ করে বিএনপি এই সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নিবর্বাচনের প্রত্যাশা রাখছে বলেও জানান তিনি।

রোববার (২ নভেম্বর) সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেমের (ড্যাব) নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান গয়েশ্বর চন্দ্র রায়।

পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে যে প্রতারণা করা হয়েছে সেটি জনগণ বুঝেছে। যদিও প্রধান উপদেষ্টাসহ পুরো সরকার এ ব্যাপারে নীরব। বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে বর্তমান সরকার টিকতে পারবে না। কিন্তু বিষয়টি নিয়ে যেভাবে প্রতিবাদ করা উচিত, বিএনপি তা না করে জনগণের কাছে বক্তব্য তুলে ধরছে।

বিএনপিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যের জবাবে গয়েশ্বর বলেন, আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসার জোরালো সম্ভাবনা থাকায় বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত আছে।

আরও পড়ুন: সাম্প্রদায়িক উত্থানের কারণে দেশে মবের ঘটনা বাড়ছে: গয়েশ্বর

দলগুলোকে বিএনপি প্রতিদ্বন্দ্বী মনে করে না বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com