October 2, 2026, 4:52 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

বিএনপি প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয় : কফিল উদ্দিন

Reporter Name
  • Update Time : Wednesday, November 5, 2025
  • 97 Time View

ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও দলের ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, আমরা প্রতিশোধপরায়ণ নই। বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় আমাদের ঘরে থাকতে দেওয়া হয়নি।

তিনি বলেন, মিথ্যা মামলা দিয়েছে, জুলুম-নির্যাতন করেছে। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা কারো বাড়িঘর ভাঙচুর করিনি, কারো ওপর অত্যাচার-নির্যাতন করিনি। বিএনপি প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যার পর রাজধানীর উত্তরখানের কাঁচকুড়া বাজার এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে কফিল উদ্দিন বলেন, আমি এমপি হলে এলাকার সকল উন্নয়নমূলক কাজ করব। জনগণকে সঙ্গে নিয়ে এলাকাবাসীর কল্যাণে কাজ করে যাব। রাস্তা-ঘাট সংস্কার থেকে শুরু করে কর্মসংস্থান— প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন হবে।

উঠান বৈঠকটিতে সভাপতিত্ব করেন স্থানীয় জনপ্রতিনিধি আয়নাল মেম্বার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com