August 17, 2026, 2:59 am
Title :
নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার ডেমরার একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমলো ৬০ বছরে সর্বোচ্চ, কৃতিত্ব কার? ‘অর্থের অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে থাকবে না’

বিদেশি সিরিয়াল আর সিনেমা ঘিরে বাংলাদেশে যেভাবে গড়ে উঠেছে ডাবিং শিল্প

Reporter Name
  • Update Time : Sunday, August 31, 2025
  • 215 Time View

দশ বছর আগের ঘটনা। বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভি চালু হয় বাংলাদেশে। তখন থেকেই চ্যানেলটিতে প্রচার শুরু হয় দেশি-বিদেশি বেশ কিছু সিরিজ বা সিরিয়াল। বিশেষ করে প্রচারে আসার কয়েকদিনের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে ‘সুলতান সুলেমান’ সিরিজ। তুর্কি এই সিরিজ জনপ্রিয় হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে বাংলায় করা ‘ডাবিং’।

ছয়শ বছর আগের অটোমান সাম্রাজ্যের রাজপ্রাসাদের নানা ঘটনা নিয়ে নির্মিত তুর্কি এই সিরিজটি বাংলাদেশে প্রচারের আগে তৈরি করা হয় ডাবিং স্টুডিও, নিয়োগ দেয়া হয় ডাবিং শিল্পীদের।

ফলে বাংলাদেশের দর্শকদের কাছে সুলতান সুলেমান, হুররাম সুলতান, নিগার গালফা, ইব্রাহিম পাশাসহ নানা চরিত্র হয়ে ওঠে খুব পরিচিত। কারণ তারাও অনর্গল কথা বলে ‘প্রমিত বাংলায়’।

তবে আরও বড় কারণ এই সিরিজের গল্প, চিত্রনাট্য, সংলাপ ও নির্মাণ কৌশল। শুধু সুলতান সুলেমানই নয়, কসেম সুলতান, ফেরিহাসহ জনপ্রিয় হয়েছে বেশ কিছু সিরিজ।

সুলতান সুলেমানের পথ ধরে দেশের বেশ কিছু বেসরকারি টিভি চ্যানেল এবং ওটিটি প্লাটফর্ম ডাবিং সিরিজ প্রচারের উদ্যোগ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com