August 17, 2026, 3:03 am
Title :
তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার ডেমরার একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমলো ৬০ বছরে সর্বোচ্চ, কৃতিত্ব কার?

বিদ্যুতের জন্য হাহাকার, ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 23 Time View

মাদারীপুর জেলায় ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। দিন ও রাত মিলিয়ে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎহীন থাকায় সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। ওজোপাডিকো এবং পল্লী বিদ্যুৎ সমিতি—উভয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের গ্রাহকরাই এই সংকটের শিকার হচ্ছেন। চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ অনেক কম হওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কাজ প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানিয়েছেন, বিদ্যুৎ না থাকায় প্রিন্টিং প্রেস, টেইলারিংসহ বিদ্যুৎনির্ভর কর্মসংস্থানগুলো অচল হয়ে পড়েছে। গ্রাহকদের সময়মতো সেবা দিতে না পারায় তারা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি কর্মীরাও বেকার সময় পার করছেন। এছাড়া তীব্র দাবদাহে শিশু ও বৃদ্ধদের শারীরিক কষ্ট চরমে পৌঁছেছে এবং দৈনন্দিন গৃহস্থালি কাজ পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসগুলো জানিয়েছে, চাহিদার তুলনায় প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না বলেই বাধ্য হয়ে এলাকাভিত্তিক লোডশেডিং করতে হচ্ছে। ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, সরবরাহ না বাড়লে এই সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। তবে পরিস্থিতির উন্নতির জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আশ্বাস দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com