August 12, 2026, 4:36 pm

বিভাজন ভুলে এক বাংলাদেশ হিসেবে দাঁড়াতে হবে: আমান আযমী

Reporter Name
  • Update Time : Wednesday, August 12, 2026
  • 7 Time View

পার্বত্য চট্টগ্রামের দীর্ঘস্থায়ী সংকট নিরসনে কোনো প্রকার বিভাজন নয় বরং জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী। দীর্ঘ আট বছর কারাবন্দি থাকার পর মুক্তি পেয়ে তিনি দেশ ও জনগণের কল্যাণে এবং অখণ্ড বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। রাজধানীর গুলশানে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান।

আমান আযমী বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের জন্য সেখানে বসবাসরত জনগোষ্ঠীর প্রকৃত আবেগ ও চাহিদাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি অতীতের অভিজ্ঞতা থেকে জানান, তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদী সমাধান ও জাতীয় নিরাপত্তা নীতি তৈরির জন্য তিনি পৃথক দুটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন। বর্তমানে কে কবে এসেছে—এমন বিতর্ক না বাড়িয়ে বাস্তবমুখী সমাধানের জন্য বিশেষজ্ঞ ও গবেষকদের নিয়ে একটি স্থায়ী কমিটি গঠনের ওপর তিনি জোর দেন।

পার্বত্য চট্টগ্রাম গবেষণা ফাউন্ডেশনের আয়োজিত ওই অনুষ্ঠানে সামরিক-বেসামরিক অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দেওয়া হয়। বক্তারা ঐক্যের ওপর গুরুত্বারোপ করে জানান, বিভেদ ভুলে সবাইকে একক ‘বাংলাদেশী’ পরিচয়ে ঐক্যবদ্ধ হতে হবে। অনুষ্ঠানে সরকারের কয়েকজন মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পার্বত্য সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com