October 2, 2026, 12:23 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ইমাম গ্রেফতার

Reporter Name
  • Update Time : Wednesday, August 5, 2026
  • 40 Time View

বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে হুমায়ুন আহমেদ (৩০) নামে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বাঘবের বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত হুমায়ুন উপজেলার রতারগাঁও গ্রামের দক্ষিণপড়া জামে মসজিদে ইমামতি করতেন।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী কলেজছাত্রীর সঙ্গে ইমামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ২৪ মে থেকে অভিযুক্ত ব্যক্তি ওই ছাত্রীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তবে পরবর্তীতে ভুক্তভোগী বিয়ের চাপ দিলে ইমাম তালবাহানা শুরু করেন এবং তাকে নানাভাবে হুমকি প্রদান করেন।

এই ঘটনায় গত ২৬ জুলাই ভুক্তভোগীর বাবা আদালতে মামলা দায়ের করলে বিচারক বিষয়টিকে গুরুত্বের সাথে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া জানান, অভিযুক্তকে বুধবার আদালতে হাজির করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com