October 2, 2026, 6:16 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

বিশ্বকাপ ফাইনাল দেখতে যাচ্ছেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : Friday, July 17, 2026
  • 55 Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন। আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্ক এলাকার নিউইয়র্ক/নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই মহারণ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ তথ্য জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা রোববারের ফাইনাল ম্যাচের অপেক্ষায় আছি। আমি জানি, প্রেসিডেন্টও সেখানে উপস্থিত থাকার জন্য উন্মুখ।

লেভিট আরও বলেন, ‘তার (ট্রাম্প) উপস্থিতি এমন একটি বিশ্বকাপের সমাপ্তি ঘটাবে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিশ্বকাপ হিসেবে বিবেচিত হচ্ছে।’

এর আগে গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও উপস্থিত ছিলেন ট্রাম্প। সেবার চেলসি ও প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) মধ্যকার ম্যাচ শেষে ইংলিশ ক্লাবটির হাতে ট্রফি তুলে দেন তিনি।

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের পছন্দের দল কোনটি—এ বিষয়ে জানতে চাইলে লেভিট বলেন, তিনি তা জানেন না। তবে সাংবাদিকদের ট্রাম্পকেই এ বিষয়ে প্রশ্ন করার পরামর্শ দেন তিনি। লেভিট বলেন, ‘আমি নিশ্চিত, তিনি আপনাদের জন্য মজার কোনো উত্তর দেবেন।’

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শুক্রবার নিউইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে আয়োজিত ফিফার একটি সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেবেন বলে জানিয়েছেন লেভিট।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com