বিশ্ব র্যাঙ্কিংয়ে ঢাবির অবস্থান না থাকার কারণ রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ: প্রধানমন্ত্রী
Reporter Name
Update Time :
Tuesday, May 12, 2026
34 Time View
বিশ্ব র্যাঙ্কিংয়ে ঢাবির অবস্থান না থাকার কারণ রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ: প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক র্যাংকিংয়ে ক্রমাগত পিছিয়ে পড়ার পেছনে শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে অতীতের রাজনৈতিক প্রভাবকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অতীতে মেধার পরিবর্তে রাজনীতিকরণকে প্রাধান্য দেওয়ায় এবং মানসম্মত গবেষণাধর্মী প্রকাশনার অভাব থাকায় অ্যাকাডেমিক পারফরম্যান্সে এই ঘাটতি তৈরি হয়েছে। তিনি আরও বলেন, যদি ফলাফল ও খাঁটি মেধা যাচাই করে শিক্ষক নিয়োগ নিশ্চিত করা যায় এবং শিক্ষকদের নিয়মিত প্রকাশনার চর্চা বাড়ানো যায়, তবেই বিশ্ববিদ্যালয়ের এই নেতিবাচক অবস্থার পরিবর্তন ঘটানো সম্ভব।
ডেস্ক রিপোর্ট:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক র্যাংকিংয়ে ক্রমাগত পিছিয়ে পড়ার পেছনে শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে অতীতের রাজনৈতিক প্রভাবকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে মেধার পরিবর্তে রাজনীতিকরণকে প্রাধান্য দেওয়ায় এবং মানসম্মত গবেষণাধর্মী প্রকাশনার অভাব থাকায় অ্যাকাডেমিক পারফরম্যান্সে এই ঘাটতি তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, যদি ফলাফল ও খাঁটি মেধা যাচাই করে শিক্ষক নিয়োগ নিশ্চিত করা যায় এবং শিক্ষকদের নিয়মিত প্রকাশনার চর্চা বাড়ানো যায়, তবেই বিশ্ববিদ্যালয়ের এই নেতিবাচক অবস্থার পরিবর্তন ঘটানো সম্ভব।