August 17, 2026, 4:20 pm

বৃষ্টিতে জলাবদ্ধতা, নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : Monday, July 13, 2026
  • 26 Time View

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে নৌকায় চড়ে কলেজে যেতে হয়েছে কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের। সোমবার (১৩ জুলাই) সকালে পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পানি জমে যাওয়ায় এমন চিত্র দেখা যায়।

সোমবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের নৌকায় চড়ে কলেজে যাওয়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। এতে জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেক শিক্ষার্থী ও অভিভাবক।

মানবিক বিভাগের শিক্ষার্থী জান্নাত বলেন, সকালে পরীক্ষা দিতে এসে দেখি পুরো রাস্তা ও কলেজ প্রাঙ্গণ পানিতে তলিয়ে গেছে। হেঁটে যাওয়া সম্ভব ছিল না। বাধ্য হয়ে নৌকায় করে কলেজে যেতে হয়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা দিতে এসে খুব ভোগান্তিতে পড়েছি।

আরেক শিক্ষার্থী রাহিম বলেন, প্রতি বছর বর্ষা এলেই একই সমস্যা দেখা দেয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই কলেজ এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।

আ. জব্বার নামে এক অভিভাবক ক্ষোভ জানিয়ে বলেন, এ বৃষ্টিতে শিক্ষার্থীদের পরীক্ষা না নিলেও পারত। তারা যে এখন ভিজে ভিজে আসছে, জ্বর আসার আশঙ্কা বেশি। আর গাড়িও সঠিক সময়ে পাওয়া যায়নি। শিক্ষাবোর্ডের বিষয়গুলো দেখা উচিত।

এ বিষয়ে কুমিল্লা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ কে এম জহিরুল আলম বলেন, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সাময়িকভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের যেন কোনো ধরনের অসুবিধা না হয়, সে বিষয়ে কলেজ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com