July 3, 2026, 9:49 am
Title :
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

ব্রাজিলে কপ ৩০ জলবায়ু সম্মেলনে ভয়াবহ অগ্নিকাণ্ড

Reporter Name
  • Update Time : Friday, November 21, 2025
  • 113 Time View

ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত জলবায়ু বিষয়ক সম্মেলন কপ ৩০ এর একটি প্যাভিলিয়নে আগুনের ঘটনা ঘটেছে। সম্মেলনে উপস্থিত বাংলাদেশি সাংবাদিক, সেখানে উপস্থিত প্রতিনিধি দলসহ সবাইকে নিরাপদে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে।

যমুনা টেলিভিশনের প্রতিনিধি রায়হান ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হঠাৎ সম্মেলনের প্ল্যানারি-১৪ এর পেছনের দিকে আগুন দেখা যায়। পরবর্তীতে সবাইকে নিরাপদে সরিয়ে আনা হয়।

ফায়ার সার্ভিসসহ নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। আগুন লাগার সময় পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। আগুন লাগার সাথে সাথেই তা নির্বাপণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তবে সেখানে সবাই নিরাপদ আছেন বলে এই প্রতিবেদক আমাদের নিশ্চিত করেছেন।

সম্মেলনে উপস্থিত বাংলাদেশি ইয়ুথ ডেলিগেশনের সদস্য সোহানুর রহমান জানান, স্থানীয় সময় ২টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। মূলত সম্মেলনে ইতালি জোনের প্যাভিলিয়নের পাশে আগুনের এই ঘটনাটি ঘটে। আগুন লাগার সময়ে তারা আরেকটি ইভেন্টে ছিলেন সেখান থেকে তাৎক্ষণিকভাবে তাদের সরিয়ে নেয়া হয়। কপ ৩০ এর মতো বড় সম্মেলনে আগুনের ঘটনা খুবই ভয়াবহ বিষয় বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com