August 29, 2026, 12:44 pm
Title :
ছয় মাসে সরকারের কোনো সফলতা নেই: এবি পার্টির চেয়ারম্যান ‘ফ্রি প্যালেস্টাইন’ বাদ দিয়ে কাশ্মীর দখলে স্লোগান দওয়া উচিত: শুভেন্দু প্রেমের সিনেমা বন্ধ চাওয়া আইনজীবী নিজেই রোমান্টিক সিনেমার ভক্ত ব্রাহ্মণবাড়িয়ার গান বন্ধের ইস্যুতে হাসনাতের সঙ্গে যে কথা হলো মাদানীর মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধর দেশমাতৃকার প্রয়োজনে সজাগ থাকো, কওমি শিক্ষার্থীদের রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির গাছ কীটনাশক ঢেলে ধ্বংসের অভিযোগ ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের শাহবাগী সাজতে মাদরাসার ছাত্ররা তোমাদের সঙ্গে মাঠে নামেননি ভেনেজুয়েলার সঙ্গে বিশ্ব ইতিহাসে সবচেয়ে বড় তেল চুক্তি যুক্তরাষ্ট্রের

ব্রাহ্মণবাড়িয়ার গান বন্ধের ইস্যুতে হাসনাতের সঙ্গে যে কথা হলো মাদানীর

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026
  • 1 Time View

ব্রাহ্মণবাড়িয়ায় ‘গান বন্ধ’ ইস্যুতে সৃষ্ট বিতর্ক ও সমালোচনার প্রেক্ষিতে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সঙ্গে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেছেন গাজীপুর বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ কারী মাওলানা আবদুর রহিম আল মাদানী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে বিষয়টি নিয়ে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি। সেখানে মাদানী উল্লেখ করেন, হাসনাত আবদুল্লাহ তাকে ফোন করে বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেছেন এবং নিজের অবস্থান ব্যাখ্যার চেষ্টা করেছেন।

ফোনালাপে মাওলানা মাদানী স্পষ্ট করে বলেছেন যে, রাজনীতিতে ডান ও বামপন্থার বিভাজন থাকলেও হাসনাতের উত্থানের পেছনে তাওহিদী জনতার বিশাল অবদান রয়েছে। তিনি হাসনাতকে পরামর্শ দিয়ে বলেন, কোনো বক্তব্যে জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলে দুঃখ প্রকাশ করা একজন জননেতার জন্য গৌরবের। এর জবাবে হাসনাত আবদুল্লাহ শঙ্কা প্রকাশ করেন যে, গান-বাজনার বিপক্ষে অবস্থান নিলে একটি মহল মৌলবাদের উত্থানের অভিযোগ তুলতে পারে। তবে মাদানী তাকে অভয় দিয়ে বলেন, সত্য বলার জন্য ভয় পাওয়ার প্রয়োজন নেই এবং জনতাকে উপেক্ষা করে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সফলতা পাওয়া কঠিন।

সবশেষে মাদানী তাকে রাশেদ খান মেনন বা হাসানুল হক ইনুর রাজনৈতিক ধারার পরিবর্তে সাহসিকতা ও স্পষ্টবাদিতার পথে চলার আহ্বান জানান। তিনি হাসনাতকে সতর্ক করে বলেন, জনবিচ্ছিন্ন হয়ে পড়লে যেকোনো রাজনৈতিক শক্তির পতন অনিবার্য। তাই তাওহিদী জনতাকে সাথে নিয়ে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ের পথে চলার জন্য তিনি এই তরুণ নেতার প্রতি অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com