August 29, 2026, 12:01 pm
Title :
প্রেমের সিনেমা বন্ধ চাওয়া আইনজীবী নিজেই রোমান্টিক সিনেমার ভক্ত ব্রাহ্মণবাড়িয়ার গান বন্ধের ইস্যুতে হাসনাতের সঙ্গে যে কথা হলো মাদানীর মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধর দেশমাতৃকার প্রয়োজনে সজাগ থাকো, কওমি শিক্ষার্থীদের রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির গাছ কীটনাশক ঢেলে ধ্বংসের অভিযোগ ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের শাহবাগী সাজতে মাদরাসার ছাত্ররা তোমাদের সঙ্গে মাঠে নামেননি ভেনেজুয়েলার সঙ্গে বিশ্ব ইতিহাসে সবচেয়ে বড় তেল চুক্তি যুক্তরাষ্ট্রের খুলনায় মধ্যরাতে বিএনপির কার্যালয়ের সামনে বিস্ফোরণ হাসনাত আবদুল্লাহর যে বক্তব্যে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া

শাহবাগী সাজতে মাদরাসার ছাত্ররা তোমাদের সঙ্গে মাঠে নামেননি

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026
  • 3 Time View

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইন্সে গান-বাজনার জেরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা জাতীয় সংসদে ভুলভাবে উপস্থাপন করার অভিযোগে হাসনাত আবদুল্লাহর কঠোর সমালোচনা করেছেন জামিয়া রশিদিয়া ছতরপুর মাদরাসার অধ্যক্ষ মুফতি রহমতুল্লাহ কাসেমী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, মাদরাসার ছাত্রদের ওপর পুলিশের সেই হামলার বিষয়টি স্থানীয়ভাবেই সমাধান করা হয়েছিল, কিন্তু হাসনাত আবদুল্লাহ সংসদে সেই ঘটনাকে ভিন্নভাবে তুলে ধরেছেন।

মুফতি রহমতুল্লাহ কাসেমী অভিযোগ করেন, জুলাই বিপ্লবের সময় মাদরাসার শিক্ষার্থীরা হাসনাত আবদুল্লাহর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলেও, এখন তিনি মাদরাসা শিক্ষার্থীদের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছেন। এটি বিপ্লবের চেতনার সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করে তিনি বলেন, শাহবাগী তকমা পাওয়ার আকাঙ্ক্ষায় কিংবা গান-বাজনার পক্ষ নিয়ে আলেম ও মাদরাসা ছাত্রদের কালিমালিপ্ত করা মেনে নেওয়া হবে না।

উল্লেখ্য, জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধের বিষয়টি নিয়ে হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তোলায় স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয় এবং হাসনাত আবদুল্লাহকে তার বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে উত্থাপিত অপরাধের পরিসংখ্যান নিয়ে সন্দেহ প্রকাশ করে এর ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com