October 2, 2026, 7:41 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

ভারতের কতটা জমি নিয়েছে চীন? মোদীকে জবাব দিতে বললেন তারই সাবেক মন্ত্রী

Reporter Name
  • Update Time : Thursday, August 13, 2026
  • 55 Time View

ভারতের অরুণাচল প্রদেশে চীনা বাহিনীর অনুপ্রবেশ এবং ভারতীয় ভূখণ্ড দখলের বিষয়ে মুখ খুলেছেন দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে জানতে চেয়েছেন, সীমান্ত এলাকার তাকসিংয়ের শেরা পয়েন্ট ৫ ছাড়াও আরও কতগুলো টহল পয়েন্টে ভারতীয় সেনাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে চীন। তিনি স্পষ্ট করে দাবি করেন, প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া কৌশলগত কোনো টহল পয়েন্ট ছেড়ে দেওয়া সম্ভব নয়, তাই এ বিষয়ে সরকারের স্বচ্ছ জবাব পাওয়া প্রয়োজন।

আর কে সিং তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা থেকে ব্যাখ্যা করেন যে, সীমান্ত এলাকায় টহল পয়েন্টগুলো ছেড়ে দেওয়া মানে কার্যত ওই এলাকাগুলোর ওপর নিজেদের দাবি শিথিল করা। তিনি উদ্বেগের সঙ্গে বলেন, ২০১৪ সালের পর ভারত সরকারের অগোচরে বা সম্মতিতে ঠিক কতগুলো পয়েন্ট হাতছাড়া হয়েছে, তার একটি পূর্ণাঙ্গ হিসাব জাতির সামনে প্রকাশ করা উচিত। সেই সঙ্গে তিনি মোদী সরকারের চীন-নীতি নিয়েও প্রশ্ন তোলেন—একদিকে চীনা বিনিয়োগ ও উৎপাদন নীতিকে উৎসাহিত করা হচ্ছে, অন্যদিকে ভারতের ভূখণ্ডে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে উপেক্ষা করা হচ্ছে কি না, তা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে।

সাবেক মন্ত্রীর এই বিস্ফোরক মন্তব্যের পর বিরোধী দলগুলোও সরকারের নীরবতার সমালোচনা করেছে। কংগ্রেসসহ অন্যান্য বিরোধী নেতারা দাবি করেছেন, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দীর্ঘ সময় কাজ করা একজন অভিজ্ঞ মানুষ যখন জাতীয় নিরাপত্তা নিয়ে এমন গুরুতর প্রশ্ন তুলছেন, তখন সরকারের উচিত বিষয়টি নিয়ে দ্রুত মুখ খোলা। অরুণাচলের মানচিত্র পরিবর্তন ও চীনের দখলদারিত্বের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন চুপ থাকছেন, তা নিয়েও দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com