August 17, 2026, 7:03 am
Title :
জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী

ভেনেজুয়েলার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ট্রাম্পের

Reporter Name
  • Update Time : Saturday, November 15, 2025
  • 150 Time View

ভেনেজুয়েলাকে কেন্দ্র করে সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় ১৪ নভেম্বর (শুক্রবার) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তবে সেই সিদ্ধান্তের বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। খবর আনাদোলুর।

সাংবাদিকরা জানতে চাইলে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি বলতে পারব না সেটা কী হবে, তবে হ্যাঁ—আমি কিছু একটা ঠিক করেছি। ভেনেজুয়েলা থেকে দেশে মাদক প্রবেশ বন্ধে আমরা অনেক অগ্রগতি করেছি।’

ট্রাম্প দাবি করেন, মাদক পাচার রোধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ফল দিতে শুরু করেছে। তবে তিনি মেক্সিকো ও কলম্বিয়ার দিক থেকে চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, ‘আমাদের মেক্সিকো সমস্যা আছে, কলম্বিয়া সমস্যা আছে। তবে আমরা খুব ভালো করছি। কল্পনা করতে পারেন, যুক্তরাষ্ট্রে ঢুকে পড়া মাদকের প্রবাহ এখন অনেকটাই কমে গেছে।’

গত দুই মাসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে মাদক বহনের অভিযোগে অন্তত ২১টি নৌযানে হামলা চালিয়েছে। যদিও এসব জাহাজ মাদক পরিবহনে যুক্ত ছিল এমন কোনো প্রমাণ তারা প্রকাশ করেনি। এসব হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছে বলে রিপোর্টে জানানো হয়েছে।

এ অবস্থায় ভেনেজুয়েলা দেশের বিভিন্ন অঞ্চলে সামরিক বাহিনী ও মিলিশিয়া সদস্যদের মোতায়েন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com