August 29, 2026, 3:12 pm
Title :
সারজিস-হাসনাত আ’লীগের হয়ে জুলাই অভ্যুত্থান বানচালের চক্রান্ত করেছিল অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অবৈধ অস্ত্রের সন্ধান দিলে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার ব্রাহ্মণবা‌ড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝা‌বু‌ঝি, হাসনাতের দুঃখপ্রকাশ বিরোধী দল মেঠো বক্তৃতায় অনেক অভিযোগ করতেই পারে লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, খোঁজ দিলে ২ লাখ টাকা পুরস্কার গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক গ্যাস বিদ্যুৎ সংকটের দায় এড়িয়ে বিএনপি কী করছে? হাসনাত ভাই দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ: রফিকুল মাদানী

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026
  • 5 Time View

মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সরকার এ বিষয়ে সব ধরনের দিক বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। শনিবার ঝিনাইদহে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি পররাষ্ট্রনীতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, প্রতিটি দেশ নিজস্ব স্বকীয় নীতি মেনে চলে; ভারত ও বাংলাদেশও নিজ নিজ পররাষ্ট্রনীতি অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তুষ্টির চেয়েও বড় বিষয় হলো এটি স্বাভাবিক রাখার জন্য সরকারের নিরলস প্রচেষ্টা। একই সঙ্গে তিনি বিচার বিভাগকে ডিজিটালাইজেশনের আওতায় আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ই-জুডিশিয়ারি প্রকল্প বাস্তবায়নে সরকার ও আইন মন্ত্রণালয় কাজ করছে এবং আগামী এক বছরের মধ্যেই এটি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com