March 3, 2026, 7:03 pm
Title :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একের পর এক ‘নরকের দরজা খুলবে’: আইআরজিসি মেট্রোসহ সব ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীরা ফ্যামিলি কার্ড: সাড়ে ৬ হাজার পরিবার প্রতিমাসে পাচ্ছে ২৫০০ টাকা কাতারে মোসাদের কার্যক্রম সম্পর্কে অবগত নয় দোহা চাঁদাবাজির বিরুদ্ধে হটলাইন চালু করলেন যুব প্রতিমন্ত্রী পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী অশুভ শক্তির বিরুদ্ধে শেষ দুর্গ ইরান: এসমাইল বাঘাই ধনকুবেরদের দুবাই ছাড়ার হিড়িক, প্রাইভেট জেটের ভাড়া আকাশচুম্বী ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা হিজবুল্লাহর রোহিঙ্গাদের জন্য জাপানের ২৬ লাখ ডলার অনুদান

মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত, তীব্র সমালোচনা আব্দুন নুর তুষারের

Reporter Name
  • Update Time : Monday, January 26, 2026
  • 49 Time View
সম্প্রতি সুইমিং পুলসহ মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের নেওয়া এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ সমালোচনা করেন তিনি।

ফেসবুক পোস্টে আব্দুন নুর তুষার লিখেন, ‘বৈষম্য দূর করবে কি উল্টো সুইমিং পুলসহ মন্ত্রীদের ৯০৩০ বর্গফুটের ফ্ল‍্যাট বানাবে এই সিদ্ধান্ত নিয়েছে এই সরকার।

দেশের কতটি পরিবার ২০০০ বর্গফুটের বেশি জায়গা নিয়ে থাকে? আপনারা জানেন তো মন্ত্রীদের বাড়ির আসবাব থেকে তৈজসপত্র সব সরকারি। আসবাব কাঠের হয়। এটা পরিষ্কার রাখার খরচ কতো? টয়লেট কয়টা? হারপিক লাগবে কয় টাকার।’ 

তিনি আরো লিখেন, ‘মনে আছে নিশ্চয়ই তারা আসার পর বলেছিলো সরকারের খরচ কমাবে।

বলেছিলো উন্নয়নের নামে অপচয় হয়েছে। এখন এটা কি? সাধারণ এমপি আর মন্ত্রীর মধ‍্যেই বৈষম‍্য। আমজনতা তো দূরের বিষয়! মন্ত্রীরা মনে হয় ফ্ল্যাটের মধ‍্যে জগিং করবে। ফুটসাল খেলবে।
আহা! কি সুখ!’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com